কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
কামরুল হাসান।। কলারোয়ায় পৃথক অভিযান ও নিয়মিত মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বৃহষ্পতিবার রাতে ও শুক্রবার তাদের আটক করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, ১০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পৌরসদরের তুলশীডাঙ্গা ২নং ওয়ার্ডের মৃত হাজী আনোয়ার হোসেনের পুত্র মো. বজলুর রহমান ওরফে বাপ্পী (৩৬), নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সক্রিয় সদস্য ঝিকরা গ্রামের মৃত আমির চাঁদ গাজীর পুত্র মো. আহসান উল্লাহ (৪৩) ও চুরি মামলার আসামি উপজেলার গয়ড়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র মো. আমিরুল ইসলাম (৩০)কে আটক করে শুক্রবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি পৌরসদরের গোপিনাথপুরের মৃত আনোয়ার হোসেনের পুত্র রফিকুল ইসলাম বাদশা (৩৭), ঝিকরা গ্রামের আব্দুর রহমান সিকদারের পুত্র মো.আকিব (২৩), উপজেলার পাঁচপোতা গ্রামের শেখ রিয়াজ উদ্দিনের পুত্র শেখ রুবেল উদ্দিন (২৯) এবং চার মাসের বিনাশ্রম করাদন্ড ও নগদ আড়াইহাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের জাবেদ আলী গাজীর পুত্র হযরত আলী (৬০) কে আটক করে বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
কামরুল হাসান।। পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলাবিস্তারিত…
কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরেবিস্তারিত…


