কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
কামরুল হাসান।। কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ পুত্রের বাড়িতে ঘুমন্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ভগ্নিপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেত্রবতী হাইস্কুলের সভাপতি কে,এম আশরাফুজ্জামান পলাশের পিতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার আছরের নামাজের পর বামনখালি চাতালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, মরহুমের একমাত্র পুত্র কে,এম আশরাফুজ্জামান পলাশ ও বড়ো ভাই ফজলে করিম। জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মুসল্লি জানাজায় শরিক হন। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা আলাউদ্দিন। জানাজা নামাজ শেষে উপজেলার যুগিখালি ইউনিয়নের গোচমারা গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের পুত্র কে,এম আশরাফুজ্জামান পলাশ জানান, শুক্রবার জুম্মার নামাজ শেষে কলারোয়া বেত্রবতী হাইস্কুল জামে মসজিদ, কলারোয়া নতুন বাজার জামে মসজিদ, বামনখালি বাজার জামে মসজিদ, বামনখালি মসজিদ ও গোচমারা জামে মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুসহ উপজেলা যুবদল নেতৃবৃন্দ। অপরদিকে মরমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যবৃন্দ।
########
বেত্রবতী হাইস্কুলের সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
কামরুল হাসান।। কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) কে এম আশরাফুজ্জামান পলাশ এর পিতা আফজাল করিমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্কুলের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
শোক জ্ঞাপনকারীগণ হলেন-স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, অভিভাবক সদস্য শিক্ষক দিলিপ কুমার পাল, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দিক, আনারুল ইসলাম, মশিউর রহমান, নাছরিন সুলতানা, তজিবুর রহমান, সাইফুল ইসলাম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরার জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বড়ো ভগ্নিপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একমাত্র পুত্র বেত্রবতী হাইস্কুলের সভাপতি কে,এম আশরাফুজ্জামান পলাশ এর ঢাকাস্থ বাসায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
কামরুল হাসান।।কলারোয়া উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দা মোঃ উজ্জ্বল হোসেন প্রতিপক্ষের বিরুদ্ধে ভিটাবাড়ি দখলচেষ্টা, একের পরবিস্তারিত…
কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারিবিস্তারিত…


