সাতক্ষীরায় নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রতিষ্ঠার ২৩ বছরে এনটিভি নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনো পিছপা হয়নি। সাহসী সাংবাদিকতা ও রুচিশীল বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার বিকালে দর্শকনন্দিত স্যাটালাইট চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বছরে পদার্পণ উপলক্ষে সাতক্ষীর শহরের রয়েল প্লাস কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অতিথিরা এসব কথা বলেন।
এসময় তারা এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনার পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ বিল্লাহ শাহীন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বর্তমান সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
অনুষ্ঠানে মানবজমিনের জেলা প্রতিনিধি এসএম বিপ্লবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি এসএম জিন্নাহ ও এনটিভি অনলাইনের প্রতিনিধি কেএম আনিছুর রহমান।
আলোচনা শেষে অতিথিবৃন্দ এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
এর আগে রয়েল প্লাস কনভেনশন হলের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণে– জেলা প্রশাসক
কামরুল হাসান।। কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরীবিস্তারিত…
ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


