সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের এলাকা হতে সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই উদ্ধারকৃত হরিণটি আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে বন বিভাগের একটি টিম সুন্দরবনে ফুট প্রেট্রোলিং চালায়। এ সময় লোকালয় হতে ২ কিঃ মিঃ দুরে সত্যপীরের এলাকায় সিটকা ফাঁদে আটকা পড়া একটি হরিণ দেখতে পায় টিমের সদস্যরা। তাৎক্ষণিক জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করা হয়। পরে মায়াবি হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে। অভিযানকালে ঐ স্থানের আশপাশ এলাকা হতে ১২ টি সিটকা ফাঁদা উদ্ধার করা হয়েছে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ করেই বনেই অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।
সম্পর্কিত সংবাদ
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলাবিস্তারিত…


