কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু
কামরুল হাসান।। কলারোয়ায় আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে। ইতোমধ্যে কলারোয়ার বেলতলা বাজারে আম সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের আম সংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী ৫ মে গোবিন্দভোগ, গোলাপখাস, বোম্বাই, বৈশাখিসহ স্থানীয় জাতের পরিপক্ব আম আমবাগান থেকে সংগ্রহ ও বাজারজাত করা হচ্ছে। এরপর ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালি আম সংগ্রহ করার কথা। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম আমের বিভিন্ন আড়ত ঘুরে দেখেন ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন। জানা যায়, সকলকে কৃষি অধিদপ্তর ঘোষিত আমসংগ্রহের ক্যালেন্ডার অনুযায়ী আম সংগ্রহ ও বাজারজাত করার কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বিএনপি নেতা সরদার মুনসুর প্রমুখ।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলায় আমের আবাদ অর্জিত হয়েছে ৬৫৮ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১,১৮৬ মেট্রিক টন। সব মিলিয়ে আম সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হওয়ায় আম চাষীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ
কামরুল হাসান।। কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ পাটা ও নেট অপসারণ করা হয়েছে। মঙ্গলবার কলারোয়া সীমান্তবর্তীগ্রামেরবিস্তারিত…
ছাত্রদল নেতা আবিরকে সংবর্ধনা প্রদান
কামরুল হাসান।। কলারোয়ার কৃতি সন্তান, নবনির্বাচিত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এর যুগ্ম সাধারণ সম্পাদক মো.বিস্তারিত…


