ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান

এস এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়নবাসীর উদ্যোগে সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক এর সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে ঝাউডাঙ্গা হাইস্কুল বলফিল্ড ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাতক্ষীরা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ হাসান, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের প্রিন্সিপাল খলিলুর রহমান, প্রফেসর আব্দুর রহিম, মাওলানা আব্দুল মজিদ, আব্দুল হান্নান, মোস্তাফিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ঝাউডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক কে ফুল ও ক্রেস দিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ নূরুল বাশার।






সম্পর্কিত সংবাদ

  • দৈনিক আলোর পরশ পত্রিকার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত