স্বল্প আয়ের মানুষের মাঝে মশারি ও কর্মসংস্থান সামগ্রী বিতরণ — ডা. এস এম খালিদুজ্জামানের মানবিক উদ্যোগ

নিউজ ডেক্সঃ ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জননন্দিত নেতা ডা. এস এম খালিদুজ্জামান-এর সৌজন্যে আজ বিকাল ৩:০০টায় সাততলা বালুর মাঠে এক ব্যতিক্রমধর্মী সমাজকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বল্প আয়ের মানুষের মাঝে ১২০০টি মশারি, ১০টি ভ্যান ও বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মৌলিক চাহিদা পূরণ ও কর্মসংস্থানে সহায়ক ভূমিকা রাখবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও জনদরদী নেতা ডা. এস এম খালিদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বনানী থানা আমীর জনাব মিজানুর রহমান খান এবং সঞ্চালনায় ছিলেন বনানী থানা সেক্রেটারি জনাব আব্দুর রাফি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, থানা নেতৃবৃন্দ ও সাততলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমরা এমন মানবিক নেতৃত্বই চাই — যিনি মানুষের দুঃখে পাশে থাকেন, প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে প্রমাণ দেন।”

অনুষ্ঠানের একপর্যায়ে ডা. এস এম খালিদুজ্জামান মঞ্চ থেকে সাধারণ মানুষের মাঝে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া ও ভালোবাসায় সিক্ত হন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক
  • কয়রায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬২০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
  • সুন্দরবনে ফাঁদে আটকা পড়া হরিণ উদ্ধার সুস্থ করেই তা আবার বনেই অবমুক্ত
  • উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক