সাতক্ষীরার দেবহাটা সীমান্তে ৫ কোটি টাকার এলএসডি উদ্ধার
ডেস্ক নিউজ :: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে ৫ কোটি ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের ‘এলএসডি’ জব্দ করেছে বিজিবি। ২৭ আগস্ট, মঙ্গলবার বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে দেবহাটা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবির নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, মাদকের একটি চালান আসছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল দেবহাটা সীমান্তে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখান থেকে ১০০ মিলিগ্রামের পাঁচ বোতল ভারতীয় এলএসডি ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
সম্পর্কিত সংবাদ
দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিনিধি : দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত…
জামায়াত ক্ষমতায় গেলে যুবকদের বেকারত্ব দূর করবো ও দিনমুজুরদের মুখে হাসি ফুটাবো- মুহাদ্দিস আব্দুল খালেক
সংবাদদাতা :: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক, সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াতেরবিস্তারিত…


