কলারোয়ার জয়নগরে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

কামরুল হাসান।।কলারোয়ার জয়নগর ইউনিয়নে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা।
ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলী গাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক হোসেন, সিনিয়র সহ. সভাপতি এমএ রব শাহিন, কলারোয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাজালাল আহমেদ (সাজু), আরো সাবেক যুবদলনেতা সাইদুর জামান সোহাগ, মহিলা মেম্বর তানজিলা বেগম, রেখা আলমগীর, ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, যুবনেতা জাকির হোসেন প্রমুখ।
এসময় বিপুলসংখ্যক মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই