একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ
চলতি শিক্ষাবর্ষ ২০২৫-২৬ এর একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (https://www.xiclassadmission.gov.bd/) প্রবেশ করে শিক্ষার্থীরা ফল দেখতে পারবেন। সেক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এছাড়া আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরেও ফলাফল এসএসএসের মাধ্যমে পাঠানো হচ্ছে।
এদিকে, ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশের ঘোষণার সঙ্গে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফলের ভিত্তিতে যেসব শিক্ষার্থী কলেজ পেয়েছেন, তাদেরক নিশ্চায়ন ফি পরিশোধ করে নির্বাচন নিশ্চিত করতে হবে।
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবিস্তারিত…


