বন্যার্তদের জন্য সিয়ামের উদ্যোগ

নিউজ ডেস্ক :: ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের ৯টি জেলা। ডুবে গেছে অনেক  বাড়িঘর ও স্থাপনা। কেউ কেউ ছাদে আশ্রয় নিলেও বেশির ভাগ মানুষের ঘর-বাড়ি চলে গেছে পানির নিচে। এবার ঢাকাই চলচ্চিত্রের নায়ক সিয়াম আহমেদ নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজের উদ্যোগের কথা জানান।

‘যত বিপদ, তত ঐক্য’ শিরোনামের সেই ভিডিওতে তিনি বলেন, ‘গতকাল এক ভিডিওতে দেখলাম, এক ছোট বাবু তার জমানো ১৪ হাজার ৫০০ টাকা বন্যার্তদের মাঝে দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষের ইউনিটিটা আসলে এখানে, এটাই আমাদের সৌন্দর্য।

আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মাসের ও আগের মাসের ইনকাম পুরোটা অনুদান দিতে যাচ্ছি। কিছু টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকিটা দিতে যাচ্ছি।’ অভিনেতা আরও বলেন, অনুদানের কথা সরাসরি বলা উচিত না, কিন্তু এখন যদি বলা যায় তাহলে কিছু মানুষ হয়তো উৎসাহিত হয়ে তারাও এগিয়ে আসবেন।

প্রত্যেকের উচিত তার কাছের বা একই পেশার মানুষকে উৎসাহিত করা। এ সময় সিয়ামের পাশে তার স্ত্রী অবন্তীও বসা ছিলেন।

বিজ্ঞাপন এ সময় তিনিও সহমত জানিয়ে বলেন, আমি চলতি মাসের আয় অনুদান দিচ্ছি।





সম্পর্কিত সংবাদ

  • শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি শিবা শানু
  • ‘সিআইডি’-এর পরিচালক
  • ছেলের পরীক্ষার দিনে নিজের স্কুলজীবনে ফিরলেন চঞ্চল
  • জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিলেন পরীমনি
  • সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
  • অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
  • রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী