সাতক্ষীরায় ছাত্র আন্দোলনে নিহত-আহত পরিবারকে বিজিবির সহায়তা প্রদান
নিউজ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত সাতক্ষীরার তিনজনের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি।
রোববার (২৫ আগস্ট) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক তাদের পরিবারের সদস্যদের কাছে এই অর্থ হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আব্দুল আলিম, জামায়াত নেতা শাহাদাত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান ইমু প্রমুখ।
ছাত্র আন্দোলনে নিহত সাতক্ষীরার দেবহাটা উপজেলার আসিফ হোসেন, আহত আশাশুনি উপজেলার প্রতাপ নগরের মো. আমান উল্লাহ ও সাতক্ষীরা সদরের পাঁচরকি গ্রামের জিল্লুর রহমানের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
সম্পর্কিত সংবাদ
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র্যালি
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয়বিস্তারিত…
আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা প্রতিনিধি: সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরায়বিস্তারিত…


