কলারোয়া সীমান্তে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার

কামরুল হাসান।। কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। শনিবার (১০ মে ) কলারোয়া থানাধীন কাকডাঙ্গা, সুলতানপুর ও সাতক্ষীরা সদর থানাধীন তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় এ পণ্যসামগ্রী উদ্ধার করেন। তবে উদ্ধার অভিযানের একটি ঘটনায়ও বিজিবি আটক করতে পারেনি কাউকে। শনিবার সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাকডাঙ্গা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তবর্তী ভাদিয়ালি থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি উদ্ধার করেন। অপরদিকে তলুইগাছা বিওপির সদস্যরা কলারোয়া সীমান্তের চারাবাড়ি নামক স্থান থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। একই দিনে সুলতানপুর বিওপির সদস্যরা সীমান্তবর্তী তালসারি নামক স্থান থেকে প্রায় ১লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন। সবমিলিয়ে শনিবার কলারোয়া সীমান্তে ৩ বিওপির পৃথক অভিযানে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও শাড়ি উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত শনিবার এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করা হয়।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ
  • নীরবেই অবসরে চলে গেলেন গুণী শিক্ষক মুজিবুর রহমান