সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন ওয়ারিয়ার্স

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ মে) সকাল ৯টায় সদরের লাবসা ফুটবল মাঠে জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে সংগঠনের সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি রংধনু এন্টারপ্রাইজের এস এম আলাউদ্দিন সেলিম, একে ফিসের রুহুল কুদ্দুস, ফিস কর্নারের আনিসুর রহমান, পপুলার ফিসের আনিসুর রহমান, কক্সবাজার ট্রেডের হাসেম প্রমুুখ।
সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির আয়োজনে বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এ ৮টি দল অংশ নেয়। দলগুলো হলো- রাইডার্স, সুপার কিংস, ফাইটার্স, লায়ন, ঈগল, চ্যালেঞ্জার্স, ওয়ারিয়ার্স ও টাইগার। বিপিএল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় ফাইটার্স বনাম ওয়ারিয়ার্সের মধ্যে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ফাইটার্সকে পরাজিত করে ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিকালে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রপি তুলে দেন জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য শেখ তানজিম কালাম তমাল, লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, চিংড়ি পোনা ব্যবসায়ী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু ও শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মনিরুজ্জামান।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে এন.বি.বি.কে আল-মদিনা দাখিল মাদ্রাসায় ফুটবল বিতরণ