কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ জন আসামী সহ ৫ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। গত সোমবার (৫ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল আসামীদেরকে আটক করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার গোবরা গ্ৰামের মোঃ জিয়াদ আলী সরদারের ছেলে মোঃ আজিম উদ্দিন (২৫) সে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া মহেশ্বরীপুর গ্ৰামের মনিরুদ্দীন শেখের ছেলে সোলেমান শেখ, জোড়শিং গ্ৰামের মোঃ শহীদ গাজীর ছেলে মোঃ বিল্লাল গাজী, ,মঠবাড়ি গ্ৰামের ইয়াকুব সানার ছেলে মোঃ ইয়াছিন সানা, মহেশ্বরীপুর গ্ৰামের আবু তালেব ঢালীর ছেলে মোঃ কোবাত আলী (৫২)। এদের বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬