কলারোয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

এম এ আজিজ, নিজস্ব প্রতিনিধিঃ “দুনিয়ার মজদুর এক হও লড়াই করো”
আজ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সকাল ১০টায় কলারোয়া উপজেলা ও পৌর শ্রমিক দলের পক্ষ থেকে র‍্যালি,দোয়া ও আলোচনা সভা রিপন সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে।
কলারোয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হাবিবুল্লাহ হাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কলারোয়া পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র মোঃ আকতারুল ইসলাম।
তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফায় উল্লেখিত শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠিত করার তাগিদ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সামাদ, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ফারুক আহমেদ মুকুল,পৌর শ্রমিক দলের সাধাঃ সম্পাঃ শরিফুল ইসলাম বাবলু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক,সোনাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধাঃ সম্পাঃ আকবর হোসেন বুলবুল,কলারোয়া টাইলস শ্রমিক ইউঃ সভাপতি অলিউর রহমান,আকবর আলী,বাবু,মাষ্টার সালাউদ্দীন, শাহাজান,ডাবলু সহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।






সম্পর্কিত সংবাদ

  • কলারোয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
  • কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন—জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
  • কলারোয়ায় বিভিন্ন সড়কে তালবীজ রোপণের ব্যতিক্রমী উদ্যোগ সিভিল ইঞ্জিনিয়ার চয়নের
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • চিরনিদ্রায় সমাহিত হলেন হলেন বিএনপি নেতা বাচ্চুর পিতা সমাজসেবক শেখ আব্দুল আজিজ