আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনিতে ৮ এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশাশুনি উপজেলা স্কাউটস এর আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্কাউটস সম্পাদক ড. মোঃ আবুল হাসান। জেলা স্কাউটস এর সহ সভাপতি মোস্তাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাজহারুল ইসলাম মুকুল। সভায় স্কাউটস এর প্রতিষ্ঠাতার জীবনী এবং স্কাউটস এর বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আলোচনা করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কাউট বিষয়ক সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীরা।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
  • আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান
  • আশাশুনির ১০টি পয়েন্টে মারাত্মক নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মানে এমপি’র ডিও লেটার প্রদান
  • আশাশুনির হাজরাখালী ভাঙ্গন কবলিত ভেড়ীবাঁধ পরিদর্শেন এমপি রবিউল বাশার
  • আশাশুনির সন্তান লেবাননে নিহত নাহিদুলের বাড়িতে ইউএনও শ্যামানন্দ কুন্ডু
  • আশাশুনিতে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • আওয়ামী দোসরদের ষড়যন্ত্রের শিকার ইউসুফের আশাশুনি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন