ঝাউডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা মাদ্রাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক। প্রধান আলোচকের বক্তব্য পেশ করেন সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য ও সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওঃ শাহাদাত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওঃ মোশাররফ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, অধ্যক্ষ খলিলুর রহমান, বাজার কমিটির সভাপতি শাহাজাহান কবির প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ নুরুল বাশার।
সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে আজ পালিত হচ্ছে পবিত্র শবে কদর
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। আজ (সোমবার) সন্ধ্যার পর থেকে শুরু হবে শবেবিস্তারিত…
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীতবিস্তারিত…


