সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন।
অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬বিস্তারিত…
সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছেবিস্তারিত…


