সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
শাহ জাহান আলী মিটন ::
সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে শনিবার (২২ মার্চ) সকাল ১১ টায় কালেক্টরেট চত্বর হতে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড -১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পানি উন্নয়ন বোর্ড -২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর উপ – বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর) মোঃ ইমরান সরদার, উপ-বিভাগীয় প্রকৌশলী(কালিগঞ্জ) শুভেন্দু বিশ্বাসসহ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্তবিস্তারিত…
সাতক্ষীরায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত
শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি: “প্রতারণার ফাঁদে বন্দী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায়বিস্তারিত…


