খাজরায় এলাকাবাসীর উদ্যোগে  রাস্তা সংষ্কার কাজ শুরু

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে একটি ভাঙাচোরা ইটের সোলিং রাস্তা সংষ্কার কাজ শুরু করেছে এলাকাবাসী।
খাজরা বাজার থেকে আমাদী খেয়াঘাটগামী চলাচল অনুপযোগি ভাঙাচোরা ইটের সোলিং রাস্তা পথচারীদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সরকারি ভাবে রাস্তার কাজ না হওয়ায় এলাকার মানুষ নিজেদের উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেয়।
শুক্রবার সংষ্কার কাজ উদ্বোধন করেন খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সাবেক সভাপতি সাংবাদিক বুরহান উদ্দীন বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাজরা ইউনিয়ন আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওঃ আঃ রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাজরা ইউনিয়ন সভাপতি হাফেজ মিজানুর রহমান। এসময় দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতাধীন খাজরা বাজার থেকে আমাদী খেয়াঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার ইটের সোলিং রাস্তা নদী গর্ভে ভেঙে গেছে দীর্ঘদিন আগে। কোথাও কোথাও এক হাত রাস্তা অবশিষ্ট আছে। ভ্যান বা তিন চাকার বাহন ঐ রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে গেছে। সরকারিভাবে সংষ্কারের কোন উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর উদ্যোগে ফান্ড তৈরী করে রাস্তাটি সংষ্কার করার উদ্যোগ নেওয়া হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২
  • আশাশুনি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আঃ মান্নানের ইন্তেকাল