কয়রায় রমজানে দ্রব্যমুল্য স্বাভাবিক রাখতে ইউএনওর বাজার মনিটরিং 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে স্বাভাবিক রাখতে ও বাজারের প্রধান সড়ক দখল করে যাতে মালামাল না রাখতে পারে সেই লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল শনিবার  (১মার্চ) সকালে বাজার মনিটরিং করেন উপজেলা  নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, সাধারণ সম্পাদক মোঃ আছাদুল ইসলাম সহ মনিটরিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী রুলী বিশ্বাস বলেন, পবিত্র রমজানে মাসে কোন ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য নিষিধ করা হয়েছে। যদি কোন ব্যবসায়ী রমজানকে পুজি করে জিনিসপত্র বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এ ছাড়া তিনি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্য রসজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।





সম্পর্কিত সংবাদ

  • বাংলাদেশি প্রেমিকাকে বিয়ে করা হলোনা চীনা যুবক
  • কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত ৩
  • বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
  • নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • মাগুরায় তেলের মিলে মেশিনের ফিতায় জড়িয়ে শ্রমিক নিহত
  • সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
  • কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন