কেশবপুর সাংবাদিকে মারপিট বাড়িতে সন্ত্রাসী হামলা।। হত্যার হুমকি

কেশবপুর প্রতিনিধি ::যশোরের কেশবপুরে সাংবাদিক সোহল পারভেজকে মারপিট ও বসত বাড়িতে সন্ত্রাসী হামলা হত্যার হুমকি। থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানাগেছে, যশোরের কেশবেপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের মোঃ শাহাদাৎ হোসেন জোয়ারদারের ছেলে সোহেল পারভেজ (৪০) প্রেসক্লাব কেশবপুর এর দপ্তর সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত “দৈনিক সকালের সময়” পত্রিকার কেশবপুর প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। গত মঙ্গলবার ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১০.৫০ ঘটিকার সময় পিআই অফিস,কেশবপুর কর্তৃক রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করার জন্য তদন্তে জান। তখন স্থানীয় সাংবাদিক সোহেল পারভেজ এর নিকট জিজ্ঞাসা করিলে উক্ত জমি মশিয়ার রহমানে’র রেকর্ডীয় সম্পত্তি বলে জানায়। এই কথা শুনে একই গ্রামের প্রতিবেশী সন্ত্রাসী (১)মোঃ আজিবার গাজীর ছেলে ইমরান গাজী (৩৬), (২) মৃত ফুলমিয়া গাজীর ছেলে মোঃ আজিবার গাজী (৫৫) সাংবাদিক সোহেল পারভেজ এর উপর ক্ষিপ্ত হয়ে অদ্য ইং ২৮/০১/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.০০ ঘটিকার সময় সাংবাদিকের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। প্রতিবাদ করিলে বিবাদীদ্বয় বাঁশের লাঠি দিয়ে সাংবাদিক’কে বেধড়কভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে।
একপর্যায়ে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার লক্ষ্যে সাংবাদিক এর বসতবাড়িতে ভাংচুর চালায় এবং প্রকাশ্যে হুমকি দিতে থাকে যে, সাংবাদিক’কে ঝুলিয়ে পেটাবে, সাংবাদিকতা ঘুচিয়ে দেবে। বের হলে হত্যা করে ফেলবে বলে বাড়ির সামানে সন্ত্রাসীরা অবস্থান করলে তাৎক্ষণিক মুঠো ফোনের মাধ্যমে  আইনশৃঙ্খলা বাহিনীর নিকট নিরাপত্তা চায় কিন্তু কোন নিরাপত্তা না পেয়ে এক পর্যায় এলাবাসীর সহযোগিতায় বাড়ি থেকে বের হতে পারেন।
এবিষয়ে কেশবেপুর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
  • সাতক্ষীরায় প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক কর্মশালা
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬
  • অর্থ আত্মসাত করার অভিযোগে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমকে শোকজ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত
  • ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেমের বিরুদ্ধে গ্রাচুইটির টাকা আত্মসাতের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন