খানপুর এতিমখানায় ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খানপুর পীরজাদা আবুল হাসান রহমাতুল্লাহি আলাইহির হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় হাফেজে কোরআন ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার(২৭জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় খানপুর পীরজাদা আবুল হাসান (রহ)হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় এ কম্বল বিতরণ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর ইউনিয়নের যুব বিভাগের সহ-সভাপতি ডাক্তার মোস্তাকিম বিল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আবুল কাশেম সাহেব। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক শাহাদাত হোসাইন ও ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা,খানপুর যুব জমায়াতের সহ-সভাপতি মাওলানা ইকবাল ও ডাক্তার নুরুজ্জামান।
« বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বিএনপি নেতা নিক্কি (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শ্যামনগরে বসতভিটা দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ৪ »
সম্পর্কিত সংবাদ
ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়িবিস্তারিত…
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা
এসএম আব্দুল্লাহ :: গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ই সেপ্টেম্বর)বিস্তারিত…


