মাধবকাটিতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

এসএম আব্দুল্লাহ :: মাধবকাটি যুব কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ৩৩ তম তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রাম ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য মোঃ মাহমুদুর রহমান (স্বপন) এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস মাওঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওঃ গোলাম রব্বানী যুক্তিবাদী, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওঃ রবিউল ইসলাম, খুলনা।

মাহফিল শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।






সম্পর্কিত সংবাদ

  • শাল্যে যুব সংঘের উদ্যোগে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল