কলারোয়ায় মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা’ স্লোগান
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ লেখা স্লোগান। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে মুসল্লিরা। সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।
জানা যায়, বোর্ডে পূর্বে শুধুমাত্র মসজিদের নাম লেখা উঠতো। তবে সেটির পরিবর্তে ‘জয় বাংলা’; ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হয়েছে।
মুসল্লিরা জানান, মাগরিবের নামাজের পর লেখাটি নজরে আসে। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলা হয়েছে। তাদের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে কেউ কাজটি করেছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি-আ.সালাম, সম্পাদক বাকী বিল্লাহ শাহী, সাংগঠনিক সম্পাদক আ. আলিম
কামরুল হাসান।। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বিস্তারিত…
কলারোয়ায় সার ও কীটনাশক প্রক্রিয়াজাত কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা
কামরুল হাসান।। কলারোয়ায় আবাসিক এলাকায় অস্বাস্থ্যকর ও বিপজ্জনক পরিবেশে সার ও কীটনাশক প্রক্রিয়াজাত করার দায়েবিস্তারিত…


