বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও ২০২৫-২০২৬ সেশনের জন্য  কমিটি গঠন করা হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিকালে আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সকলের পরামর্শের ভিত্তিতে মাওলানা আয়ুব হোসেন কে সভাপতি ও মাওলানা মশিউর রহমান কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য কমিটির নাম ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি  গাজী সুজায়াত আলী।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আইয়ুব হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান  উপদেষ্টা মাওলানা মোশাররফ হোসেন,  সদর উপজেলার উপদেষ্টা হাবিবুর রহমান,  শ্রমিক কল্যাণ জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফ্ফার,  উপজেলা উপদেষ্টা মাও আজাদুল ইসলাম।
নবগঠিত কমিটির সভাপতি মাওলানা আয়ুব হোসেন,সহ সভাপতি মাও হাবিবুর রহমান ,মাস্টার আব্দুল হাকিম, মোহাম্মদ ইয়াসিন আলী।সাধারণ সম্পাদক মাওলানা মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব আলী, সরদার লুৎফর রহমান, মহিলা বিষয়ক সহ -সাধারণ  সম্পাদক মোছা: হাফিজা খাতুন, সাংগঠনিক  সম্পাদক মোঃ আবু হাসান, কোষাধক্ষ্য মোঃ হাসানুজ্জামান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব হোসেন, সহ প্রচার সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ রুহুল কুদ্দুস, কর্মসংস্থান সম্পাদক রফিকুল ইসলাম, সহকর্মসংস্থান সম্পাদক আনিসুর রহমান, সাহায্য ও পুর্নবাসন সম্পাদক মোহাম্মদ আখতার হোসেন, সহ সাহায্য ও পুর্নবাসন সম্পাদক আলহাজ্ব আকতার হোসেন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক আকবর আলী,সাংস্কৃতিক সম্পাদক শামসুর রহমান, ,সহ-সাংস্কৃতিক সম্পাদক আবু রায়হান, আইন আদালত ও ক্রীড়া সম্পাদক মো:  বনি আমিন,চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ মমতাজ হোসেন, কার্যকরী সদস্য হিসেবে রয়েছে  রাকিবুল ইসলাম, শফিকুল ইসলাম, জাকির হোসেন, আনারুল ইসলাম, মনিরুল ইসলাম, আনারুল হোসেন, মোঃ ইসমাইল হোসেন, আবু হানিফা রনি,মোঃ মোসলেম আলী, মো: জুলফিকার আলীসহ ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।





সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গার ওয়ারিয়ায় তুলার গোডাউনে আগুন
  • ঝাউডাঙ্গায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সিএসও’দের সাথে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
  • মহান স্বাধীনতা দিবস উপলক্ষে HTC ফাউন্ডেশনের আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • ঝাউডাঙ্গায় সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা প্রদান
  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ