আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে আশাশুনিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
বিভিন্ন এনজিও এর সহযোগিতায় শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র ্যালী বের করা হয়। র ্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় “নেই পাশে কেউ যার, সমাজ সেবা আছে তার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রসূন কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফরুক।
সভায় উন্নয়ন প্রচেষ্টার মোস্তাফিজুর রহমান, এসডিএফ এর মাশুকুল হক প্রমুখ আলোচনা রাখেন। সভায় ২০২৪ সালের শ্রেষ্ঠ সমাজ কর্মী নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করা হয়।
« আশাশুনির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন অতিঃ বিভাগীয় কমিশনার সার্বিক (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটি ঘোষণা »
সম্পর্কিত সংবাদ
আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশেবিস্তারিত…
আশাশুনির কুল্যায় মেধাভিত্তিক সংস্থার বৃত্তি প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার কুল্যা মেধা ভিত্তিক সংস্থার উদ্যোগে কৃতিবিস্তারিত…


