শ্যামনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্যামনগর থানা ছাত্রদলের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলোন, বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বিএনপির নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, থানা বিএনপির সভাপতি আলহাজ¦ মাষ্টার মোঃ আব্দুল ওয়াহেদ, দলীয় পতাকা উত্তোলন করেন, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আলহাজ মাষ্টার মোঃ আব্দুল ওয়াহেদ, সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, যুগ্ন সম্পাদক আশেক এলাহী মুন্না, প্রচার সম্পাদক আজিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
থানা ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আলোচনা সভার বক্তারা শহীদ জিয়ার আদর্শ ও তারেক জিয়ার ৩১ দফা সম্পর্কে আলোচনা করেন।





সম্পর্কিত সংবাদ

  • শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা, ভোগান্তিতে জনসাধারণ
  • শ্যামনগরে বিকল্প উপায়ে জীবন ও জীবিকার মান উন্নয়নের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
  • পুরুষদের ধারনা, নারীদের অগ্রসরে প্রয়োজন পুরুষদের সহযোগিতা
  • শ্যামনগরে পুকুর থেকে আবারও ৩৮টি দেশীয় অস্ত্র উদ্ধার
  • শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক
  • শ্যামনগরে মিনহা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল
  • আদালতের নির্দেশে শ্যামনগরে ইটভাটা বন্ধ