সৈয়দপুরে নয়াবাজার সর: প্রাথ: বিদ্যালয়ে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের উদ্বোধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা শাখার আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুনতাকিম।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর -ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা জহুরা আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার প্রমুখ।
নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাফরীন সোহেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. মাসুদ আলম, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সকল শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান ও বিশেষ অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে বিদ্যালয়ের কাপ দল তাদের গ্রান্ড ইয়েল প্রদান করে।
পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে অতিথিরা বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।
এদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
« তালায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) শ্যামনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা »
সম্পর্কিত সংবাদ
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যবিস্তারিত…
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবারবিস্তারিত…


