ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী উদযাপন
রুহুল কুদ্দুস,ধুলিহর :: ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে আরো বক্তৃতা পেশ করেন রেহেনা আক্তার বানু, রুহুল আমিন বাবলু,শর্মিষ্ঠা মজুমদার,দেবজনিতা সরকার,স্বাত্বত সুন্দর মন্ডল,সুধাংশু কুমার গায়েন,অফিস সহকারী শামীম রেজা সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা বলেন,বুদ্ধিজীবীরা হল জাতির শ্রেষ্ঠ সন্তান এই সন্তানদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার আপ্রাণ চেষ্টা করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিবস। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করার একটি কঠিন প্রয়াস বাস্তবায়ন করা হয়। বিগত ফ্যাসিস্ট সরকার এই বুদ্ধিজীবী দিবসকে ভিন্নভাবে বাঙালি জাতির সামনে উপস্থাপন করেছে বুদ্ধিজীবী দিবসের সঠিক ইতিহাস আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে তা না হলে আগামী প্রজন্ম একটি ভুল ইতিহাস জেনে থাকবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি বিশেষ দোয়া ও মাগফেরাত কামনা করা হয় এবং এই ইতিহাস ছাত্র-জনতার ত্যাগের ইতিহাস কে তুলে ধরা হয় এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবসে শত সকল বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহ সুবাহানু ওয়া তায়ালার কাছে দোয়া করা হয়।
সম্পর্কিত সংবাদ
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের অ্যাডহক কমিটি করে শ্রমিক কার্ড যাচাই করে নির্বাচনের তারিখ ঘোষণা করা সিদ্ধান্ত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬বিস্তারিত…
সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য
নিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য অর্জন করেছেবিস্তারিত…


