শ্যামনগরে প্রায় ৩ সপ্তাহ ধরে ভুমি সেবা বন্ধ খাজনা নামজারি রেজিষ্ট্রিতে ভোগান্তি
শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগরে সফটওয়্যার আপগ্রেডেশনের কারনে দু সপ্তাহ যাবত ভুমির যাবতীয় সেবা বন্ধ রয়েছে। যেকারনে খাজনা প্রদান ও নামজারি না হওয়ায় শ্যামনগর সাবরেজিষ্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি বন্ধ রয়েছে। এতে শ্যামনগরের মানুষের ভোগান্তির চরম পর্যায় পৌঁছে গেছে। জমি কেনাবেচা না হওয়ায় মানুষ নানাবিধ সমস্যায় পড়ছে।
জেলা রেজিস্ট্রার অফিস থেকে জানা যায়, প্রতি ডিসেম্বরে সাতক্ষীরার শ্যামনগরে জমি কেনাবেচা একটু বেশি হয় অন্য অন্য মাসের তুলনায়। প্রতি সপ্তায় সাব রেজিস্ট্রার অফিসে ১৫০শতাধিক দলিল সম্পাদন হয়। যা থেকে সরকার আনুমানিক ১০ লাখ টাকার রাজস্ব পেয়ে থাকে। কিন্তু গত ২৬ নভেম্বর থেকে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকায় সকল প্রকার সেবা বন্ধ রয়েছে। কাশিমাড়ী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন বলেন, খাজনা না দিতে পারায় একদিকে যেমন দলিল রেজিস্ট্রি হচ্ছে না, অন্যদিকে জমির নামজারিও বন্ধ রয়েছে। এতে মানুষ ভুগান্তিতে পড়েছে। এমন একই ধনের অভিযোগ সকল ভূমি সহকারী কর্মকর্তাদের।ভ‚মিসেবা সার্ভার বন্ধ থাকায় আমরা নামজারির আবেদন নিতে পারছি না। এতে নামপত্তন ও খাজনা প্রদানও বন্ধ রয়েছে। ফলে মানুষ হয়রানি ও ভোগান্তিতে পড়েছে।
সাহবাজ নামে এক জমির মালিক জানান,তিনি ১৮ দিন আগে নাম পত্তনের আবেদন করেছিলেন। কিন্তু ভ‚মিসেবা বন্ধ জমির খাজনা নিতে পারছেনা।শ্যামনগরের ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা বলেন, জমির নাম জারি হচ্ছে না যে কারনে দাখিলা নিতে না পারায় জমি রেজিষ্ট্রি করতে পারছে না জমি বিক্রেতারা।এক জমি বিক্রেতা বলেন আমার টাকার প্রয়োজন খুববেশী এজন্য জমি বিক্রি করবেন বলে জানান কিন্ত জমি বিক্রি করতে পারছিনা দাখিলা না পাওয়ায়।
বিষয়টি নিয়ে শ্যামনগরের উপজেলাসহকারী কর্মকর্তা (ভুমি)আব্দুল্লাহ আল রিফাত জানান, সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সাময়িকভাবে ভূমিসেবা সার্ভার বন্ধ থাকতে রয়েছে। আবার কোনো কোনো সময় কাজও করছে। তিনি বলেন জমির মালিকদের সাময়িক অসুবিধা হলেও খুব দ্রæতই ভ‚মিসেবা সার্ভার ঠিক হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ
শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক নিউজ :: ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডির স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেবিস্তারিত…
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি:: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদের নেতৃত্ববিস্তারিত…


