কলারোয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
এম এ আজিজ :: ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’- শীর্ষক স্লোগানে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের নতুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাশ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে কলারোয়া উপজেলায় সমবায় সেক্টরে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শুভেচ্ছাস্মারক হিসেবে ৫টি প্রতিষ্ঠানের ৫জনকে ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সর্বোচ্চ অডিট ফি ও সমবায় উন্নয়ন তহবিল প্রদানকারী উপজেলা বিআরডিবি’র সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উৎপাদনমুখী সমবায় সমিতি ঝিকরার সীমান্ত বহুমুখি সমবায় সমিতির পক্ষে সহ.সভাপতি শেখ সবুজ হোসেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওয়াটার ইনোভেশন সমবায় সমিতি পানিকাউরিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির পক্ষে সভাপতি শহীদুল ইসলাম, সামাজিক কার্যক্রমে (শিশু শিক্ষা) অবদানে কাজিরহাটের আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আবুল কালাম আজাদ এবং ক্ষুদ্র ঋণ পরিচালনায় অবদানে আগামি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির পক্ষে সভাপতি আর এম ফুয়াদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির সভাপতি সাইফুল্যাহ আজাদ, উপজেলা জামাতের আমীর মাওলানা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল প্রমুখ।
সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মুজিবুর রহমান, তবিবুর রহমান, মনোয়ারা বেগম, পারুল বেগম, সুমা মন্ডল, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির শরিফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আলোর দিশা কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।
এর আগে র্যালি বের হয়।
« পাইকগাছায় ৫৩ তম জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) সাতক্ষীরায় অনুষ্ঠিত হল ‘ইয়াদিয়া রাইডার ফেস্ট’ »
সম্পর্কিত সংবাদ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাবেক এমপি হাবিবের সৌজন্য সাক্ষাৎ
কামরুল হাসান।। বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় ওবিস্তারিত…
কলারোয়ায় মির্জাপুরে ধানের শীষের ব্যালট বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ — বিএনপি নেতৃবৃন্দ
কামরুল হাসান।। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানেরবিস্তারিত…


