আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান, আইনজীবীকে মারধর

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃহস্পতিবার ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক আইনজীবীকে মারধরের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপিপন্থি আইনজীবীরা এ হামলায় জড়িত ছিলেন।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে শুনানি শেষে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বিএনপিপন্থি কয়েকজন আইনজীবী তাকে মারধর করেন। তাকে কিল-ঘুষি লাথি মারেন ক্ষিপ্ত আইনজীবীরা। পরে অন্য কয়েকজন আইনজীবী ফরিদুজ্জামানকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে আওয়ামী লীগপন্থি আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন বলেন, উনার ওপর হামলার কথা শুনেছি। মূলত আমরা অন্যান্য আইনজীবীরা মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম।  এসময় তার ওপর আক্রমণ করেছে কয়েকজন। কে করেছে, কারা করেছে, আমি জানি না।

এ বিষয়ে ভুক্তভোগী আইনজীবীর কোনো বক্তব্য নেওয়া যায়নি।






সম্পর্কিত সংবাদ

  • আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
  • শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার
  • সৈয়দপুরে মেহেদীর রং না মুছতেই লাশ হলেন নববধূ, ঘাতক স্বামী গ্রেফতার
  • কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক
  • অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক
  • চাঞ্চল্যকর শিশু রাহি হত্যার আসামীর ফাঁসির দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন
  • পাইকগাছায় পাখি শিকারীকে জরিমানা
  • কপোতাক্ষ চর ভরাটি জমি নিয়ে দু’পক্ষের দখল ও কর্তৃত্ব নিয়ে সংঘাত সংঘর্ষের আশঙ্কা