টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় উপদেষ্টা নাহিদ
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: ‘বয়স ২৬ বছরেরও কম। তবে এই বয়সেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর এক ব্যক্তিকে মসনদ থেকে নামাতে তার ভূমিকা অনস্বীকার্য। সমাজবিজ্ঞান বিভাগের এই স্নাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ। অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন তিনি। দেশের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর হাতে নির্যাতিত হওয়ার পরে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন।’
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের দুটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন নাহিদ।টাইম ম্যাগাজিন নাহিদ সম্পর্কে আরও লিখেছে, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে ‘জেন জি’র দুই উপদেষ্টার একজন নাহিদ। অন্যজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্পর্কিত সংবাদ
“আপনি বিশ্বে মুগ্ধতা ছড়ান” — বেইজিং-এ ১৮তম গ্লোবাল চাইনিজ অ্যাওয়ার্ডস-এর সমাপ্তি
বেইজিং, চীন::– ১৪ আগস্ট ২০২৬ – গত ১২ই আগস্ট সন্ধ্যায় বেইজিং-এর ফিনিক্স সেন্টারে “ইউ ব্রিংবিস্তারিত…
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
আবাসিক এলাকা এবং বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে, এমন সব স্থানে অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তারবিস্তারিত…


