ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক :: ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন: ওই গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে আঙ্গার আলী (৬০), তার ভাবি হাসিনা খাতুন (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪০)।

ঝিনাইদহ ফায়ার স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, গত দুদিনের ঝড়-বৃষ্টিতে সুড়াপাড়া গ্রামের কৃষক আঙ্গার আলীর বাড়ির পেছনের পেঁপে গাছ ভেঙে যায়। রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আঙ্গার আলী পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন আঙ্গার আলীকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। সেসময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে তাদেরও মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না
  • সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬
  • প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক