সাতক্ষীরা-৩ আসনের এমপি রবিউল বাশারের হোয়াটসঅ্যাপ হ্যাক।। টাকা দাবি করে মেসেজ

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরা-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ (What’sApp) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিটে অ্যাকাউন্টটি হ্যাকারের কবলে পড়ে বলে নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে,অ্যাকাউন্টটি হ্যাক করার পর প্রতারক চক্র এমপির কন্টাক্ট লিস্টে থাকা বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠিয়ে জরুরি প্রয়োজনের কথা বলে মোটা অংকের টাকা দাবি করছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মুহাদ্দিস রবিউল বাশার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ,শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত মহলের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন।
তিনি বলেন,”আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং একটি প্রতারক চক্র আমার পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে টাকা চাচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি,ওই অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে কেউ বিভ্রান্ত হবেন না এবং কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না।” ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আইনি ও কারিগরি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাকারদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কোনো ধরনের প্রতারণা এড়াতে সংশ্লিষ্ট সকলকে ডিজিটাল যোগাযোগে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে নব-নির্বাচিত এমপি রবিউল বাশারকে ছাত্র শিবিরের সংবর্ধনা
  • আশাশুনি ৪ দোকানে ভয়াবহ আগুন।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
  • আশাশুনিতে চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেফতার-২
  • ডাঃ নুরুল আমিন ইসলামী আন্দোলনের এক প্রাণ পুরুষ..অধ্যক্ষ মোহাম্মাদ ইজ্জত উল্লাহ।
  • দেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে কিন্তু বীজ রেখে গেছে,আবার কেহ স্বৈরাচারী হয়ে উঠলে দেশের জনগণ সহ্য করবে না
  • জামায়াতকে দেশের জনগণ সরকার গঠনের সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবে….প্রতাপনগরের জনসভায় এমপি প্রার্থী রবিউল বাশার
  • আশাশুনি সদর বাজারে দাঁড়িপাল্লা প্রতিকের মিছিল ও নির্বাচনী অফিস উদ্বোধন