খাজরায় শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন জামায়াতের সভাপতি শহীদ জাবেদ আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। বুধবার(২৯ অক্টোবর) কাপসন্ডা আল আকসা জামে মসজিদে খাজরা ইউনিয়ন জামায়াত এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন আমির মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা,উপজেলা সহ-সেক্রেটারী মাওঃ অহিদুজ্জামান শাহিন,উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক ও প্রতাপনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ রিয়াছাত আলী,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক শাহজাহান আলী,আনুলিয়া ইউনিয়ন আমির মাওলানা হারুন-অর রশিদ,আনুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম,প্রতাপনগর ইউনিয়ন আমির মাওঃ অহিদুজ্জামান,সেক্রেটারী মাওঃ আল আমিন প্রমুখ।আলোচনা সভা শেষে শহীদ জাবেদ আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় জাবেদ আলী হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য,শহীদ জাবেদদ আলী ২৮ অক্টোবর-২০০৬ সালে আশাশুনি থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হাতে নিহত হন।
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি।।আশাশুনি উপজেলা পরিষদে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদবিস্তারিত…
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান।।শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ওবিস্তারিত…


