সাতক্ষীরা জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত:

আবু সাইদ বিশ্বাস ::  যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামের দায়িত্ব পালন করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক।

ঈদের জামাতে সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, ঈদগা মাঠ কমিটির সেক্রেটারী ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নামাজে অংশগ্রহণ করেন।

দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ, সুখ—শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জেলা প্রশাসক মুহাঃ মোস্তাক আহম্মেদ, বলেন মুসলমানদের প্রধান ধমীর্গ্রন্থ  আল কুরআন অনুসণের মাধ্যমে সমাজে শান্তি আসতে পারে। আর জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সমাজে কোন অভাব গ্রস্থ মানুষ থাকবে না। তাই আসুন এই রমজানে শিক্ষা নিয়ে কুরআন ও সুন্নাহ ভিত্তি সমাজ গড়ি।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের
  • সাতক্ষীরার ৭ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের একক প্রাথী চূড়ান্ত
  • লাবসা তালতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • বল্লীতে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত