মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে আলোচনা সভা 

নিজস্ব প্রতিনিধি :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে প্রধান শিক্ষকের অফিস কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সিনিয়র শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মহসীন উদ্দিন। এসময় বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের
  • সাতক্ষীরার ৭ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের একক প্রাথী চূড়ান্ত
  • লাবসা তালতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • বল্লীতে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত