সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :: সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা দেয়া হয়ছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৬ মার্চ) সকাল ১১ টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, মুক্তিযুদ্ধ কমান্ডার মুক্তিযোদ্ধা মশিউর রহমান মোশু,  জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক মোঃ আরাফাত হোসেন।

অনুষ্ঠানে জেলার ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সকল সদস্যদের সম্মানি, উত্তরীয় ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।






সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় ছাত্র ইসলামী আন্দোলনের প্রাক্তনদের নিয়ে ঈদ পূনর্মিলনা অনুষ্ঠান অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২০ গ্রামে ঈদ উদযাপন
  • ঝাউডাঙ্গা বাজারে নারীবান্ধব গণ শৌচাগার উদ্বোধন
  • বৈচনা আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ঈদ উপহার: মুখে হাসি ফুটেছে শত পরিবারের
  • সাতক্ষীরার ৭ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের একক প্রাথী চূড়ান্ত
  • লাবসা তালতলায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • বল্লীতে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত