তালা উপজেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখা কর্তৃক সুজনশাহা বালিকা বিদ্যালয় মাঠে মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় ।

২৩ মার্চ অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও (তালা কলারোয়া) সাতক্ষীরা -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা জাময়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়তের আমীর মাওলানা মফিজুল্লাহ, ঢাকা বাদশা ফয়সাল ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, তালা উপজেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী ,সহ সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার আমিনুর রহমান, মাওলানা নজরুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন ,ইসলাম- ই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি । ইসলাম প্রতিষ্ঠা না হলে মানুষের শান্তি আসা সম্ভব নয় । আল্লাহর নির্দেশিত পথেই শান্তি খুঁজতে হবে । উপস্থিত জনগণকে তিনি আহ্বান জানান, আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআন নিজেরা মানি এবং কোরআনের সমাজ গঠনের জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করি ।






সম্পর্কিত সংবাদ

  • তালায় জাতীয় ভোটার দিবস পালিত
  • ইউএনও শেখ রাসেরের বিরুদ্ধে সাংবাদিক হেনাস্তার অভিযোগ, তদন্তে কমিটি
  • তালায় জামায়াতের মিছিল ও পথসভা অনুষ্ঠিত
  • তালায় বাল্যবিবাহের অভিযোগে ষাট হাজার টাকা জরিমানা
  • তালায় কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত
  • মৎস্য খামার ভেসে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার চাষী সাতক্ষীরার তালায়
  • তালায় গ্রাম্য ডাক্তারের মৃতদেহ উদ্ধার