মুফতি আমির হামজার ওয়াজ শুনতে সাতক্ষীরার মাধবকাটিতে নারী-পুরুষের ঢল

এস.এম আব্দুল্লাহ :: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন শহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহিদের স্মরণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার ফুটবল মাঠে সাবেক ইউপি সদস্য জনাব মাহমুদুর রহমান স্বপনের সভাপতিত্বে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাচ্ছিরে কোরান মুফতি আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নছিয়ত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্মন্ন ইসলামী চিন্তাবিদ মাওলানা হুসাইন আহম্মেদ মাহাফুজ, মাওলানা আহম্মদ আলী, মাওলানা আব্দুল বারী। এছাড়াও মাহফিলে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম বাবলু, প্রফেসর মোঃ ইকবল হোসাঈন, মোঃ মফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করে মাধবকাটি বাজার ফুটবল ময়দানে মুফতী আমির হামজার ওয়াজ শুনতে নেমেছিল নারী পুরুষের ঢল।

তাফসিরুল কুরআন মাহফিলে শহিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর (রহ.) প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহিদের স্মরণে এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলটি আবু রায়হান ও তার পরিবারবর্গের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত হয় এবং মাহফিলটি পরিচালনা করেন মাওলানা মুনিরুল ইসলাম বিন শামস্, সাতক্ষীরা।






সম্পর্কিত সংবাদ

  • ঝাউডাঙ্গায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় সদর উপজেলা জাসাসের মিছিল
  • ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজে কুইজ প্রতিযোগিতা