সাতক্ষীরা সীমান্তে ২ কেজি হেরোইন জব্দ
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ভারত থেকে আসা দুই কেজি হেরোইন জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (২১ আগস্ট) ভোরে কলারোয়া উপজেলার দকলের মোড় এলাকা থেকে এ হেরোইন জব্দ করা হয়। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলারোয়া উপজেলায় কাকডাংগা বিওপির নায়েব সুবেদার মো. আবু তাহের পাঠোয়ারীর নেতৃত্বে একটি চৌকস দল সীমান্তের দকলের মোড় এলাকায় গোপনে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই এলাকা তল্লাশি করে একটি ব্যাগ থেকে দুই কেজি ভারতীয় হেরোইন জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।
জব্দকৃত হেরোইন আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরা জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারিবিস্তারিত…
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগবিস্তারিত…


