আশাশুনিতে আল্লামা সাঈদী সাহেবের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় প্রতাপনগর তালতলা বাজার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন জামাতের আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন, এপিএস কলেজের প্রভাষক ইউনিয়ন জামাত আমীর মোঃ আল আমিন। প্রধান অতিথি ছিলেন, জেলা জামাতের আমীর আলহাজ্ব মাও: রবিউল বাশার। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারী মাওঃ ওমর ফারুক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, সাবেক চেঢারম্যান মাওঃ আঃ মান্নান, বিএনপি ইউনিয়ন আহবায়ক আক্তারুজ্জামান, আতিয়ার রহমান, শিবির ইউনিয়ন সভাপতি মহিবউল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনের মাছুদ রানা প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওঃ অহিদুজ্জামান। তরঙ্গ শিল্পী গোষ্ঠির সদস্যরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণে– জেলা প্রশাসক
কামরুল হাসান।। কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরীবিস্তারিত…
ঝাউডাঙ্গা হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বলফিল্ড হিফজুল কুরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত…


