মার্চ, ২০২৬
প্রতাপনগরে জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
এস,এম মোস্তাফিজুর রহমান :: আশাশুনি উপজেলার প্রতাপনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসা মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা অহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আল-আমিন এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন-ইসলামী আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নূরুল আবছারবিস্তারিত…
বল্লীতে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফিরোজ শাহ (বল্লী প্রতিনিধি): পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ১নং আমতলা ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) আমতলা বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১নং আমতলা ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রবিউল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসেবিস্তারিত…
সাতক্ষীরায় লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল
ডেস্ক নিউজ :: সাতক্ষীরায় সামাজিক ও মানবিক সংগঠন লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) বিকাল পাঁচটায় সাতক্ষীরা সার্কিট হাউস সংলগ্ন এম আলী পলী ক্লিনিক প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মো: হাবিবুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ সাইম এবং সার্বিক পরিচালনায় ছিলেন হাফেজ এম জাহিদ হাসান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজসেবামূলক উদ্যোগ নিয়েবিস্তারিত…
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা সম্পর্কিত তথ্য জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারিকৃত এক জরুরি চিঠিতে দেশের সকল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এই নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের উপপরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি ও সামাজিকবিস্তারিত…
অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি বাকলি
সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন মাইকেল বি জর্ডান। লিওনার্দো ডিক্যাপ্রিও বা টিমোথি শ্যালামেকে পেছনে পেলে বিজয়ীর মুকুট উঠেছে জর্ডানের মাথায়। রায়ান কুগলারের আলোচিত হরর ছবি ‘সিনার্স’ এ দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। এছাড়া সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য পুরস্কার পান এই আইরিশ তারকা। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টার অ্যাওয়ার্ডসের পর অনুমিতভাবেই অস্কারেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসি বাকলি। সেরা অভিনেতার দৌড়ে ছিলেন যারা- ২০২৬ সালের অস্কারে সেরা অভিনেতার দৌড়ে নাম ছিল টিমোথি শ্যালামে, লিওনার্দোবিস্তারিত…
ঝাউডাঙ্গায় প্রবাসী ও স্থানীয় ভাইদের সহযোগীতায় ঈদ উপহার বিতরণ
এস.এম আব্দুল্লাহ :: ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের গরিব অসহায় আড়াই শত পরিবারের মাঝে প্রবাসী ও স্থানীয় ভাইদের সহযোগীতায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ ২৫শে রমজান (১৫ই মার্চ) রবিবার সকাল ১০টায় ঝাউডাঙ্গা বাজার জাগরনী ক্লাব চত্বরে সদর থানা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান বাপ্পির পরিচালনায় ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়া প্রবাসী মোঃ কামরুজ্জামান লেলিন, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা শাহাজাহান আলী বাবলু, ইউনিয়নবিস্তারিত…
আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনিতে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর ও আশাশুনি মডেল মসজিদ সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, বিএনসিসি,বিডি ক্লিন,রোভার স্কাউটস সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা,বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব মশিউল হুদা তুহিন,থানার পিএসআই দীপ্তিষ মন্ডল, সমবায় অফিসের পরিদর্শক সন্যাসী মন্ডল,আশাশুনি প্রেস ক্লাবের সাবেকবিস্তারিত…
নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির
নারী ক্রিকেটারদের জন্য নতুন করে টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘বিসিবি উইমেন্স কাপ’ নামে আগামী ৫মে থেকে ১৪ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এতে অংশ নেবেন সর্বশেষ ঢাকা উইমেন্স ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলা ক্রিকেটাররা। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এর ফলে ১১২ জন ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। অংশগ্রহণকারী সব খেলোয়াড় পুরো টুর্নামেন্টের জন্য ২৫ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন। এ ছাড়া চ্যাম্পিয়ন দল, প্লেয়ার অব দ্য ম্যাচসহ বিভিন্ন ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য পুরস্কার দেওয়া হবে। এ দিকে চলতি বছরের এপ্রিলেবিস্তারিত…
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষ যাদের সম্মান করে, জীবনের অনেক কঠিন মুহূর্তে যাদের কাছে দুটো ভালো উপদেশের আশা করে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম-খতিব-মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব ইমাম-খতিব-মুয়াজ্জিন রয়েছেন। একইসঙ্গে রয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ধর্মের ধর্মীয় নেতৃত্ব। পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ। যে উদ্দেশ্যে আজ আমরা এখানে একত্রিত হয়েছি, ইতোমধ্যেই আপনারা সেটি জেনেছেন। সমাজের বিভিন্ন শ্রেণি পেশারবিস্তারিত…
৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
সাতক্ষীরা সংবাদদাতা :: সাতক্ষীরায় ৪২ শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তন আয়োজিত অনুষ্ঠানে ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় এময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য শেখ নূরুল হুদা, নায়েবে আমীর অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায় দুল্লাহ, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক,বিস্তারিত…


