মার্চ, ২০২৫
পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে, সেজন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের পরিবার-পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা-ভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয়বিস্তারিত…
ঝাউডাঙ্গা সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২
ডেস্ক নিউজ :: ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জোবাইদা খাতুন নামের এক তরুণী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহত তরুণীর মামা আরিফুল সরদার ও ভ্যান চালক আরিফুল ঢালী। রবিবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর এলাকায় এ দুর্ঘনাটি ঘটে। আহত ভ্যান আরোহী মামা আরিফুল সরদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মিডেকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে ভ্যান চালক আরিফুল ঢালী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত তরুণী জোবাইদা খাতুন (১৮) সদর উপজেলার শিবনগর গ্রামের ইবাদুল ইসলামের কন্যা। গুরুতর আহত তার মামা আরিফুলবিস্তারিত…
পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা নিউজের সাংবাদিক মোঃ হাফিজ
নিজস্ব প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন, সাতক্ষীরা নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ খবর প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টার দেশ টাইমস এর স্টাফ রিপোর্টার, দৈনিক হৃদয় বার্তা ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হাফিজ। তিনি সাতক্ষীরা জেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: প্রতি বছরের ন্যায় এবারও শেখ আমানুল্লাহ কলেজের এইচএসসি ২০০৬ ব্যাচের পুনর্মিলনী ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ২৮ রমজান (শনিবার) বিকাল ৩টায় শেখ আমানুল্লাহ কলেজ চত্ত্বরে এ ঈদ পুনর্মিলনী ও ইফতার পার্টি “বন্ধুত্বের বন্ধন” এই শ্লোগানকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন ও ইফতার পার্টি উদযাপন করা হয়। কলেজ প্রাঙ্গনে বিকাল তিনটা থেকে শুরু হয় বন্ধু-বান্ধবীদের মিলন মেলা। সেখানে বন্ধুদের মধ্যে পরিচয় পর্ব, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা, উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ সহ মেইল-বন্ধনের কানাই কানাই পরিপূর্ণতা পায়। পেশাগত ও ব্যবসায়িক কর্মব্যস্ততার মধ্যেও কলেজ জীবনের সহপাঠীবিস্তারিত…
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার
সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে আগামীকাল রোববার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) সৌদির সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার জন্য বিশেষ প্রস্তুতি নেয়। সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি জানান, সন্ধ্যা ৬টা ১২ মিনিটে সূর্যাস্তের পর অর্ধচন্দ্র আট মিনিট পর অস্ত যাবে। ফলে চাঁদ দেখার সম্ভাবনা ছিল। পরে জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-আমার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছিল, ২৯ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা কম। তবে বাস্তবে সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আগামীকালবিস্তারিত…
দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ
কামরুল হাসান :: বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বিএনপি কাজ করে যাচ্ছে। আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছি। আমরা উন্নয়নের ধারায় নতুন এক বাংলাদেশ গড়তে চাই। মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে করতে চাই। সকল ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে। শনিবার (২৯ মার্চ) কলারোয়ার যুগিখালি ইউনিয়নের বামনখালি হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিএনপি নেতা ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হাবিবুল ইসলামবিস্তারিত…
ঝাউডাঙ্গায় SAWAB এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বেসরকারি সংস্থা SAWAB (সোশাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) ঝাউডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঝাউডাঙ্গা ইয়াং মুসলিম জেনারেশন এ অনুষ্ঠান বাস্তবায়নে সহায়তা করে। SAWAB এর ডিরেক্টর মোঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ শহিদুল ইসলাম মুকুল। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানাবিস্তারিত…
ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় ছাত্রশিবিরের গণ ইফতার
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা.) ইসলামিয়া কামিল মাদ্রাসায় প্রথম বারের মতো গণ ইফতার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শনিবার (২৯ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে এ ইফতারের আয়োজন করা হয়।এসময় প্রায় ৫০০ জন মানুষের জন্য গণ ইফতারের ব্যবস্থা করা হয়। জাহানাবাজ মাদরাসা থানা শাখার সভাপতি হাফেজ আল আমিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা জামায়াতের মিডিয়া পরিচালক ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাও আনিছুর রহমান,সাতক্ষীরাবিস্তারিত…
সুন্দরবনের বিষ প্রয়োগ করা ১ হাজার কেজি অবৈধ চিংড়ি
কয়রা(খুলনা)প্রতিনিধি :: সুন্দরবন খুলনা রেঞ্জের বন রক্ষীরা ও নলিয়ান কোস্টগার্ডের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার কেজি বিষ প্রয়োগ করে মারা চিংড়ি মাছ জব্দ করেছে। শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতারখালী স্টেশনের আওতাধীন কেওড়াতলি লঞ্চঘাট এলাকা হতে এই অবৈধ চিংড়ি মাছ জব্দ করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, সুতারখালী স্টেশন কর্মকর্তা দেওয়ান মিজানুর রহমান, নলিয়ান কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ রাজু আহমেদ, কালাবগী স্টেশন কর্মকর্তা প্রেমানন্দ মজুমদার সহ বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা। খুলনা রেঞ্জের সহকারি বনবিস্তারিত…
উদারতার উদ্যোগে আশাশুনিতে ঈদ উপহার বিতরণ
নিউজ ডেস্ক :: ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন আয়োজন করেছে ঈদ উপহার বিতরণ কর্মসূচি। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় সংগঠনটির প্রধান কার্যালয়, আশাশুনির মাড়িয়ালায় দুই শতাধিক এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। তিনি বলেন, “ঈদ আনন্দের উৎসব, আর এই আনন্দের ভাগীদার হওয়ার অধিকার সবারই আছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ঈদেরবিস্তারিত…


