শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

 

পপুলার লাইফ আমার একটি পরিবার

কর্মসংস্থান ,দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় আমির খসরু

ডেস্ক রিপোর্ট :: ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিউটে, সেগুনবাগিচা , ঢাকায় অনুষ্ঠিত হয় কর্মসংস্থান ,দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে পপুলার লাইফের ভুমিকা শীর্ষক আলোচনা সভা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোতাহার হোসেন, সাবেক চেয়ারম্যান, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর। অনুষ্ঠানে আলোচক হিসেব উপস্থিতি ছিলেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব বি এমবিস্তারিত…


শিরোনাম: স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ বাংলাদেশে যাত্রা শুরু

নিউজ ডেস্ক  :: উপশিরোনাম: মহাখালীতে রাওয়া ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যক্তিত্বদের উপস্থিতিম হাখালীতে অবস্থিত রাওয়া ক্লাবে রবিবার  স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর বাংলাদেশ কান্ট্রি অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে নেতৃত্ব গঠনের একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর রুহুল আমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, ইয়ুথ ফোরাম, বাঙালির পাঠশালা এবং স্কুল অব লিডারশিপ এর প্রতিনিধিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন স্কুল অব লিডারশিপ (SOLE), ইউএসএ এর প্রেসিডেন্ট জনাব গোলামবিস্তারিত…


লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ শুক্রবার সন্ধ্যায় তার ছেলে তারেক রহমানের বাসায় যাবেন। ধারণা করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক থেকে ছাড়া পাবেন খালেদা জিয়া। লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, যদি সবকিছু ঠিকঠাক হয় এবং রিপোর্টগুলো প্রত্যাশা অনুযায়ী আসে … ইনশাল্লাহ ম্যাডামের (খালেদা) হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানকার চিকিৎসকরা এখনও ছাড়পত্র দিতে পারেননি, কারণ আজ কিছু অতিরিক্ত পরীক্ষা করা হচ্ছে … আজ সন্ধ্যায় তাকে হাসপাতাল থেকেবিস্তারিত…


কলারোয়ায় আশরাফ আলীর মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান 

কামরুল হাসান :: কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলী বিশ্বাসের মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বড়ালি দক্ষিণপাড়া, উত্তরপাড়া, মাঠপাড়া ও বুঝতলা জামে মসজিদে জুম্মার নামাজের পর প্রয়াত আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। গত ১৭ জানুয়ারি রাতে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর একমাত্র ছেলে আব্দুল্লাহ আল মাসুদ নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত রয়েছেন। দুই মেয়ে সানজিদা সুলতানা ও ফারজানা সুলতানা শিক্ষকতা পেশায় কর্মরত রয়েছেন। মরহুম আশরাফ আলী বিশ্বাসেরবিস্তারিত…


প্রাকৃতিক গ্যাস সরবরাহ : ট্রাম্প প্রশাসনের সাথে বৃহৎ চুক্তি বাংলাদেশের

নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সাথে নন-বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার (২৪ জানুয়ারি) আর্জেন্ট এলএনজি এ তথ্য জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটিই যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন, দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সাথে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে ২৫ মিলিয়ন মেট্রিক টন পার এনুমবিস্তারিত…


আশাশুনি চাম্পাখালী ক্লাস্টারে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার চাম্পাখালী ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে চাহিদা ভিত্তিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। চাম্পাখালী ক্লাস্টারের ক্লাস্টার অফিসার জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ জাতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলম ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা মন্ডল প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। সার্বিক সহযোগিতায় চিলেন প্রধান শিক্ষক মুর্শিদ আলম। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।


আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ হোসেন আলীকে বিদায় সংবর্ধনা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি ::  আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন আলীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার রাজকীয় প‌রি‌বে‌শে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত বিদায়ী অতিথি মোঃ হোসেন আলী। প্রভাষক জহুরুল ইসলাম ও শিরিন বাহার যুথির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর ও কলেজের অবসর প্রাপ্ত শিক্ষকমন্ডলী। অনুষ্ঠানে কলেজের প্রভাষক মিজানুর রহমান, প্রভাষকবিস্তারিত…


কয়রায় গোয়ালঘরে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে গরু ও ছাগল

কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলার খিরোল গ্রামে  হাফিজুল ইসলাম নামের এক ব্যাক্তির মৎস্য ঘেরের আইলে অবস্থিত গোয়াল ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে আগুনে পুড়ে মারা গেছে গোয়াল ঘরে  থাকা ১ টি গরু ও ২ টি ছাগল । এ ছাড়া আগুনে দগদ্ধ হয়েছে আরও ৩ গরু ও ৪ ছাগল। বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দিবাগত  গভীর রাতে এ ঘটনা ঘটে। সকালে এই অগ্নিকাণ্ডের সংবাদ শুনে গ্রামবাসী গোয়াল ঘর দেখতে ভিড় জমায়। তারা ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের বের করে শাস্তির দাবি জানান। স্থানীয়রা জানায়, ৬ বিঘা জমি হারি নিয়ে মৎস্য ঘের করে মাছ ফসল উৎপাদনবিস্তারিত…


বুধহাটায় খালেদা জিয়ার সুস্থতা ও কোকোর মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বুধহাটা ইউনিয়ন বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি কবির আহমেদ ঢালী। শফিকুল ইসলাম ও রফিকুজ্জামান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আসিফুর রহমান তুহিন। প্রধান বক্তা ছিলেন, সদস্য সচিব জাকির হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক খোকন, যুগ্মবিস্তারিত…


কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব 

কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসচ্ছল মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা রুহুল আমিন খোকন, আরিফুর আনম রিপন, মাহফুজার রহমান, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুরবিস্তারিত…