শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
আশাশুনিতে রাজা হত্যা মামলায় ২ আসামী গ্রেফতার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে রাজা হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা গ্রাম থেকে আসামীদের গ্রেফতার করা হয়। থানার নবাগত অফিসার ইনচার্জ নোমান হোসেনের নির্দেশে মামলার আইও ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এস আই রাজীব মন্ডল, আব্দুর রশিদ, অনাথ ও এএসআই আশিকুর রহমান অভিযান চালিয়ে ডুমুরপোতা গ্রামের আজহারুল সরদারের ছেলে রমিজুল ইসলাম ও নুর ইসলাম সরদারের ছেলে ইমরান সরদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য গত বছর ৫ সেপ্টেম্বর রাতে মানিকখালী ব্রিজের সামনে ঘেরের বাসা থেকে রাশেদ সরদারবিস্তারিত…
রংপুরে বিএনসিসি’র এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত
গোলাম মোস্তফা রাঙ্গা :: ১০ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিট-এর আয়োজনে কারমাইকেল কলেজ রংপুরের বাংলা মঞ্চে দিনব্যাপী এক্স ক্যাডেটস্ মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেকা রংপুরের সভাপতি এক্স সিইউও মোঃ রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা)-এর জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান; উপাধ্যক্ষ অধ্যাপকবিস্তারিত…
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশী নারী-পুরুষ
বেনাপোল প্রতিনিধি :: ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশী। তারা অবৈধ ভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সে দেশে অবৈধ ভাবে অবস্থান অপরাধে তাদেরকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়। শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। তারা হলেন, সাতক্ষীরার আশিকুর রহমান (২৫), গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮), খুলনার রিয়াজুল ইসলাম (২৫),বিস্তারিত…
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম
আগামী মাসে পাকিস্তান ও দু্বাইয়ে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই আসরে তামিমকে বাংলাদেশ পাবে বলে বিসিবি আশাবাদী ছিল। এ নিয়ে দুপক্ষ নাকি আলোচনার টেবিলেও বসেছিল। বিসিবি দেশসেরা ওপেনারের অপেক্ষায় ছিল, কিন্তু তামিম শেষ পর্যন্ত ‘না’ই বলে দিলেন। ফেসবুকে লম্বা পোস্টে তামিম বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। তামিমবিস্তারিত…


