মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

 

সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থপনা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর এল্লারচরে অবস্থিত চিংড়ি প্রদর্শনী খামারে বাগদা চিংড়ি চাষীদের প্রশিক্ষন দেওয়া হয়। সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদশর্নী খামারের  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক  কর্মকর্তা ড. মুহা.শফিকুল ইসলামের সভাপতিত্বে অনলাইনে যুক্ত ছিলেন বিভাগীয় মৎস্য  বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার জেলা মৎস্য  কর্মকর্তা জি এম সেলিম,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নার্সারী ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: কামরুজ্জামান, গলদা অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো: সাব্বির আহমেদ,ভেনামী অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা খাতুন, ক্রপ অনুষদেরবিস্তারিত…


ডেলিভারি সম্পর্কে ধারনা পাল্টে দিল আদ্-দ্বীন হাসপাতাল

নিউজ ডেস্ক :: দেশের অধিকাংশ মানুষের ধারণা ছিল সিজারের মাধ্যমে ডেলিভারি হলে পরবর্তী প্রতিটি প্রেগনেন্সিতে সিজার করা দরকার। কিন্তু সেই ধারনা পাল্টে দিল রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সিজারের সংখ্যা কমিয়ে আনতে সিজারিয়ান প্রেগনেন্সি রোগীকেও নরমাল ডেলিভারিতে উদ্ভুদ্ধ করছে প্রতিষ্ঠানটি। আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সিজারিয়ান ডেলিভারির পরও ৭০-৭৫ ভাগ মা পরবর্তী প্রেগনেন্সিতে নরমাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন। প্রথমবার সিজারিয়ান হওয়ার পরও দ্বিতীয়বার নরমাল ডেলিভারি হওয়া সম্ভব। তবে এটি মূলত ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা ও কাউন্সিলিং এর মাধ্যমে সম্ভব। এ জন্য অন্তঃসত্ত্বার শারীরিক অবস্থা ওবিস্তারিত…


প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের স্বৈরাচারি আচরণ

নিউজ ডেস্ক :: বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের সংগঠন প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। সংগঠনের বর্তমান সভাপতি এম এ মুবিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন। পতিত স্বৈরাচারি সরকারের সাথে মুবিন-মোয়াজ্জেমের ঘনিষ্ঠতার বিবরণ ইতিমধ্যেই পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। অন্যান্য সংগঠন থেকে স্বৈরাচারের সহযোগীদের বিতাড়িত করা সম্ভব হলেও বিপিএমসিএ-তে তারা অবস্থান করছেন বহাল তবিয়তে এবং তাদের অবস্থান বিস্তৃত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিপিএমসিএ এর সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ি নির্বাচিত কর্মকর্তাগণ তিন টার্মের অধিক নির্বাচিত হতে পারবেন না। কিন্তু তাদের অবস্থান আরো বাড়ানোর জন্য সাধারণ সম্পাদক চলতি বছরেরবিস্তারিত…


নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাবাসীর গৌরব

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ১০৩ নং নড়েরাবাদ চাম্পাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি জনপ্রিয় ও গৌরবের প্রতিষ্ঠান হিসাবে মাথা উচু করে দাড়িয়ে আছে। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালের ১ জানুয়ারী জাতীয়করণ করা হয়। বিদ্যালয় বর্তমানে ৬ জন শিক্ষক পাঠদান করে আসছেন। প্রধান শিক্ষক সুবাস চন্দ্র সানার সুদক্ষ পরিচালনায় সহকারী শিক্ষক ইবাদুল ইসলাম, তপতি গোলদার, দেবন্ধু মন্ডল, শিউলি মন্ডল, শারমিন সুলতানা শিক্ষক সুলভ আচরনে ছোট ছোট সোনামণিদের শিক্ষা দান করে আসছেন। বিদ্যালয়ে পাঁচটি শ্রেণিকক্ষ রয়েছে। শিক্ষার গুণগত মান ও সার্বিক ফলাফল সন্তোষজনক। পাশের হার শতভাগ।বিস্তারিত…


আশাশুনিতে তারুণ্যের উৎসব  উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, ইউআরসি ইন্সট্রাক্টর অপূর্ব মন্ডল, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, উপ সহকারী কৃ্ষি কর্মকর্তা তরিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, থানার এসআই সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, হাজী আবু দাউদ ঢালী, সহকারী অধ্যাপকবিস্তারিত…


সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই জানুয়ারী)  সকালে ইউনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও অগ্রগতি সংস্থার অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্ক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সিনিয়র ডেপুটি ডিরেক্টর (বিসিসিপি) বাদল খন্দকার’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান,উইনরক ইন্টারন্যাশনাল এর অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর নাসির চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থারবিস্তারিত…


চেয়ারম্যানসহ ১০৭জন অভিযুক্ত!

বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান  এনামুল হক হত্যা চেষ্টার মামলায় আদালতে সিআইডি’র চার্জসিট গ্রহীত

পাইকগাছা প্রতিনিধি :: পাইকগাছায় বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এনামূল হক হত্যা চেষ্টার মামলায় সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান সহ ১০৭ আসামী’র বিরুদ্ধে সিআইডি আদালতে অভিযোগপত্র (চার্জসিট) দাখিল করেছেন। সোমবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানীন্তে  এ অভিযোগপত্র গ্রহীত হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদী পক্ষের আইনজীবী  সুরেশ চন্দ্র রায়। তিনি আরোও জানিয়েছেন আলোচিত এ মামলায় থানা পুলিশ ও পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে ১ নং আসামী’ ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী’সহ ৭৮ জনকে অভ্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন। এর বিরুদ্ধে দু’দফায়ও নারাজি দিলে আদালত তৃতীয়বারের মতবিস্তারিত…


পাইকগাছা সরকারি বালিকা  বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ 

পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি :: পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রণব কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক কাউন্সিলর কবিতা দাশ, অভিভাবক সীতা সিংহ, শিক্ষক রবীন্দ্রনাথ দে, পঞ্চানন সরকার, মোঃ ফজলুল আজম, দীপঙ্কর সরকার, মৃণাল কান্তি রায়, প্রদেশ কুমার মল্লিক, রেজাউল ইসলাম, বোরহান উদ্দিন শেখ, জোবাইরিয়া আক্তার, শিক্ষার্থী অর্পিতা ও ফারজানা আক্তার। ডেকোরেটরবিস্তারিত…


মাদকমুক্ত সমাজ গড়তে যুব তরুণদের ক্রীড়ামুখী হতে হবে : সাবেক এমপি হাবিব   

কামরুল হাসান :: বিএনপির প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়া সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুব তরুণদের ক্রীড়ামুখী করতে হবে। মাদককে না বলুন ও মাদকমুক্ত সমাজ গড়ুন। আসুন, সকলেই মাদকমুক্ত সমাজে সৌহার্দ-সম্প্রীতির সাথে বসবাস করি। সুস্থ- সবল যুব সমাজ গড়ি। সোমবার(৬ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কামারালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাবিবুল ইসলাম হাবিব বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ও বৈষম্যমুক্ত দেশ গড়তে বিএনপি মানুষের সাথে ছিল, আছে,বিস্তারিত…


দেবহাটা উপজেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে উপজেলা কর্মপরিষদ ও ইউনিয়নের সকল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম  অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা জামায়াতে অফিস কার্যালয়ে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এ প্রোগ্রামে উপজেলা জামায়াতের মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী আব্দুর গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুলবিস্তারিত…